ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিএনপির প্রবীণ নেতা সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

এদিকে, গতকাল বিকেল চারটায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধাকে তাঁর নিজ বাড়ির সামনে গার্ড অব অনার প্রদান করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবীর হোসেন। বীর মুক্তিযোদ্ধার নাসির উদ্দীন ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
নিহতের জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সভাপতি মো. শরীফুর জামান সিজার, জেলা জাসাসের সভাপতি সহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।
