মানবাধিকার সংস্থার গাংনী ইউনিয়ন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-07-02 ইং
মানবাধিকার সংস্থার গাংনী ইউনিয়ন কমিটি গঠন ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার জন্য কেন্দ্র ঘোষিত ইউনিয়ন কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় ইউনিয়নের নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুমায়ুন কবীর টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল-আমিন হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী মন্ডল, শিক্ষা সচিব খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চঞ্চল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার ও নির্বাহী সদস্য সাইদ হিরণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাড. একরামুল হক। অনুষ্ঠানে সকলের সম্মতিতে হুমায়ুন কবির টুলুকে সভাপতি ও মিনারুল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট গাংনী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি মোহাম্মদ আশাবুল হক, সাংগঠনিক সম্পাদক মজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, দপ্তর সম্পাদক শিলন, অর্থ সম্পাদক মোশারেফ হোসেন, শিক্ষা সচিব মিল্টন মিয়া, প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আমিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ও ধর্ম বিষয়ক সম্পাদক আ. হামিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)