মেহেরপুরে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সমাবেশ

আপলোড তারিখঃ 2024-07-02 ইং
মেহেরপুরে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সমাবেশ ছবির ক্যাপশন:

মেহেরপুরে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবলিটি (ইয়েস) বাংলাদেশ-এর উদ্যোগে এক হাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত বাল্যবিবাহ ও মাদক বিরোধী সমাবেশ শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবলিটি (ইয়েস) বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মেহেরাব হোসেন অপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাল্যবিবাহ ও মাদক বিরোধী সমাবেশ যদি প্রতিটি স্কুলে, পাড়ায়-মহল্লায় করা যায় তাহলে মানুষ সচেতন হবে। এছাড়া গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অবশ্যই প্রশংসনীয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আনিসুজ্জামান। ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবলিটি (ইয়েস) বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মেহেরাব হোসেন অপি বলেন, ‘গত কয়েক বছর যাবত মেহেরপুরে প্রচণ্ড তাপমাত্রা বইছে। মেহেরপুরে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আর এই তাপমাত্রা থেকে বাঁচতে গাছের কোনো বিকল্প নেই। তাই আমরা শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)