দর্শনায় ইউরিয়া সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
দর্শনায় ইউরিয়া সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার দর্শনা বাজারে ইউরিয়া সারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং বিনির্দেশ বহির্ভুত সার গুদামজাতকরন ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় দর্শনা বাজারে ইউরিয়া সারের দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান। জানা যায়, দর্শনা বাজারে একটি দোকানে ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় এবং বিনির্দেশ বহির্ভুত সার গুদামজাতকরন ও সংরক্ষণের অভিযোগের প্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন উপস্থিত ছিলেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান জানান, বর্তমান সময়ে কিছু অসাধু ব্যাবসায়ী অধিক মুনাফার আশায় এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে কিংবা করবে। এটি মূলত আইনত দন্ডনীয় অপরাধ। আপনারা সজাগ থাকবেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে একটি টাকাও বেশি দিয়ে আপনারা সার ক্রয় করবেন না। বাজারে পর্যাপ্ত সার বিদ্যমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)