জীবননগরে সড়কের পাশের ড্রেন পরিষ্কার করলেন পৌর মেয়র

আপলোড তারিখঃ 2024-07-01 ইং
জীবননগরে সড়কের পাশের ড্রেন পরিষ্কার করলেন পৌর মেয়র ছবির ক্যাপশন:

জীবননগর-দত্তনগর সড়কের পাশের ড্রেনের মুখ থেকে ইট তুলে পরিষ্কার করেছেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম। গতকাল রোবাবর নিজ হাতে ড্রেন পরিস্কার করেন মেয়র। জানা গেছে, জীবননগর-দত্তনগর সড়কের পাশে জীবননগর সাব-স্টেশনের সামনের ড্রেনটি কে বা কারা ইট দিয়ে ড্রেনে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। স্থানীয় জনগণ বিষয়টি পৌর মেয়রকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক পৌর কাউন্সিলর আবুল কাশেমকে সঙ্গে নিয়ে নিজে ইট অপসারণ করে ড্রেনে পানি প্রবাহ স্বাভাবিক করেন। এ বিষয়ে এলাকাবাসী পৌর মেয়রকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)