ঝিনাইদহে সাইদুল করিম মিণ্টুর মুক্তির দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-07-01 ইং
ঝিনাইদহে সাইদুল করিম মিণ্টুর মুক্তির দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর মুক্তির দাবিতে গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে মিণ্টুর সমর্থক নারী ও পুরুষ যোগদান করে তার মুক্তির দাবিতে স্লোগান দেয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ^াস, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মনি, আব্দুল খালেক, শাহাদৎ হোসেন, আলমগীর হোসেন, আমীর হোসেন আমু, মহসিন আলী ও ওমর আলী সোহাগ প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর নামে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আরো বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)