দামুড়হুদায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় পথচারী নিহত

আপলোড তারিখঃ 2024-07-01 ইং
দামুড়হুদায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় পথচারী নিহত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার বোয়ালমারি গ্রামের তালসারি নামক স্থানে পাওয়ার ট্রিলারের ধাক্কায় ফয়জুল্লাহ মন্ডল (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল্লাহ মন্ডল বোয়ালমারি গ্রামের মৃত জাহান আলী মন্ডলের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের বোয়ালমারি গ্রামের তালসারি নামক স্থানে একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন ফয়জুল্লাহ মন্ডল। তিনি রাস্তা পার হওয়ার সময় কার্পাসডাঙ্গা অভিমুখে আসা দ্রুতগামী একটি পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে, বাদ আসর মরহুমের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)