৪ পুরিয়া গাঁজা উদ্ধার : ইসলামপাড়ার পলাশকে এক বছরের কারদন্ড

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
৪ পুরিয়া গাঁজা উদ্ধার : ইসলামপাড়ার পলাশকে এক বছরের কারদন্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড় বাজার সোনালী ব্যাংক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পলাশ আলী (২৮) নামের এক গাঁজা সেবনকারীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে পৌর শহরের ইসলামপাড়ার মো. মানিক মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃনাল কান্তি দে’র নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯ ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেলহাজতে প্রেরণ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৃনাল কান্তি দে এবং উদ্ধারকৃত ৪ পুরিয়া গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)