তিতুদহে আ.লীগের প্রবীণ ৫ নেতাকে সম্মাননা প্রদান

আপলোড তারিখঃ 2024-06-30 ইং
তিতুদহে আ.লীগের প্রবীণ ৫ নেতাকে সম্মাননা প্রদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের পাঁচজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী। অনুষ্ঠানে ইউনিয়নের তিতুদহ গ্রামের আনসার আলী, নুরুল্লাপুরের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, তিতুদহ গ্রামের হায়দার মল্লিক (সাবেক বিজিবি সদস্য), বলদিয়া গ্রামের শুকুর আলী ও বড়শলুয়া গ্রামের শওকত আলীকে এই সম্মাননা দেওয়া হয়। এসময় বিশিষ্ট ব্যবসায়ী কাশেম মাস্টার, ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)