ছবি এডিট করে অশ্লীলতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-06-30 ইং
ছবি এডিট করে অশ্লীলতার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

ছবি এডিট করে এক স্কুল শিক্ষককে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) দেলোয়ার হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘সমাজের কিছু কুচক্রী মহল আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতারণার ফাঁদে ব্লাকমেইল করার চেষ্টা করছে। গত ২২ জুলাই ২০২৩ইং তারিখে দেলোয়ার হোসেন নামের ফেসবুকের অ্যাকাউন্ট খুলে আমার নাম ও ছবি ব্যবহার করা হয়। কে বা কারা আমার ছবি এডিটিং করে তাতে অশ্লীল ছবি যুক্ত করে পরিচিত বিভিন্ন ফেসবুক মেসেঞ্জারের পাঠায়। সমাজে আমাকে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্য ওই মহলটি এই কাজ করেছে। এ ঘটনায় তিনি গত ২৭ জুলাই ২০২৩ইং তারিখে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুয়েল রানা বিশ্বাস, এ.কে.এম. মাহবুব বিল্লাহ, নায়েব আলী, আখের আলী, খায়রুল ইসলাম, আলম হোসেন, রকিবুল ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)