মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-06-30 ইং
মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ছয়ঘরিয়া গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নূর বারীর ছেলে বলে জানা গেছে।  স্থানীয় কাজীরবেড় ইউনিয়নের সাবেক মেম্বার রেজাউল ইসলাম খবর নিশ্চত করে জানান, গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ধান খেতে কাজ করছিলেন জাহাঙ্গীর। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর তিনি শুনেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)