জীবননগরে সাত ফার্মেসীর মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
জীবননগরে সাত ফার্মেসীর মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ড্রাগ লাইসেন্সের নবায়ন না থাকায় জীবননগর অফিস: জীবননগর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত ঔষধ ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে হাসপাতাল গেটের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ও ড্রাগ লাইসেন্সের নবায়ন না থাকায় সাত ফার্মেসীর মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট সেলিম রেজা। আদালত সূত্রে জানা যায়, জীবননগর হাসপাতাল গেটের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল গেটের সামনে সূচনা মেডিসিন হলের আ. সামাদকে ৫ হাজার টাকা, ফাইভস্টার মেডিকেল হলের আতিকুজ্জামান মাসুমকে ৩ হাজার টাকা, হাফিজা ফার্মেসীর শামসুজ্জামান ডাবলুকে ৫ হাজার টাকা, আযাদ মেডিসিনের হাফিজুল ইসলাম স্বপনকে ১ হাজার টাকা, মোস্তফা ফার্মেসীর মোস্তফাকে ৫ হাজার টাকা, কোহিনুর ফার্মেসীর কদম রসুলকে ১ হাজার টাকা ও মেরাজ ফার্মেসীর এএম আকরাম হোসনে লেলিনকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট সেলিম রেজা। সহযোগিতা করেন ড্রাগ সুপার সুকর্ণ আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)