আমঝুপি ইউপি উপ-নির্বাচন উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-06-30 ইং
আমঝুপি ইউপি উপ-নির্বাচন উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আগামী ২৭ জুলাই আমঝুপি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম।

চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর ছেলে সেলিম রেজার সঞ্চালনায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, মোজাম্মেল হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর জ্যেষ্ঠ পুত্র সেলিম রেজাকে আমঝুপি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)