আলমডাঙ্গা রেলষ্টেশনে এক ব্যক্তির করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
আলমডাঙ্গা রেলষ্টেশনে এক ব্যক্তির করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা রেলষ্টেশনে এক ব্যক্তির করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ-খুলনাগামী মেইল ট্রেন আলমডাঙ্গায় পৌছালে ষ্টেশনের প্লার্টফর্মে অসুস্থ এক ব্যক্তিকে যাত্রীরা নামিয়ে দেয়। অজ্ঞাত ব্যক্তি সারারাত অসুস্থ অবস্থায় প্লাটফর্মেই শুয়ে থাকেন তিনি। এই অবস্থায় গতকাল সকাল ৭টার দিকে তিনি মারা যান। বিষয়টি ষ্টেশনে অবস্থান করা জনৈক ব্যক্তি বুঝতে পেরে ষ্টেশন মাষ্টারকে জানায়। ষ্টেশন মাষ্টার তাৎক্ষণিক নিহতে শরীর তল্লাশি করে প্রায় ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, কিছু পরিচয় পত্র, ও তার জন্ম নিবন্ধনপত্র উদ্ধার করেন। জন্ম নিবন্ধন পত্র থেকে নিহত ওই ব্যক্তি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার ২ নং হাওলী গোপালপুর গ্রামের মৃত আফছার শেখের ছেলে বাবুল শেখ বলে জানা যায়। তার কাছে থাকা ফরিদপুর রিক্সাÑভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদকের মোবাইল নম্বরে ফোন করে নিহত ব্যক্তির মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানান ষ্টেশন মাষ্টার। সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা রেল পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা জিআরপি ফাড়িতে নিয়ে যায়। নিহতের স্বজনরা চুয়াডাঙ্গা জিআরপি ফাড়ি থেকে লাশ নিয়ে বাড়ী ফিরে গেছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)