আন্দুলবাড়ীয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের রাস্তা ও সেড নির্মাণ কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-06-28 ইং
আন্দুলবাড়ীয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের রাস্তা ও সেড নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের একমাত্র সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রের দুটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আন্দুলবাড়ীয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের প্রবেশ পথের ৬৫ মিটার রাস্তার ফ্লাড সোলিং ও রোগীদের সেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নিজস্ব তহবিল থেকে উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রায়হান বাদশা, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহ-সম্পাদ এসএম জাভেদ লাল, কোষাধ্যক্ষ আজিজুল হক, আহ্বায়ক কমিটির মেম্বার বিপুল বিশ্বাস, ব্যবসায়ী মোল্লা হাফিজুর রহমান ইয়া, সাব্দার রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)