ঝিনাইদহে বাস খাদে পড়ে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আহত

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
ঝিনাইদহে বাস খাদে পড়ে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আহত ছবির ক্যাপশন:
খুলনার আদালতে হত্যা মামলার হাজিরা দিতে যাওয়ার পথে ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে জামায়াত শিবিরের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কের সার্কিট হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে হরিণাকুন্ডু থেকে একটি রিজার্ভ বাস যোগে জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি হত্যা মামলার হাজিরা দিতে খুলনায় যাচ্ছিল। বাসটি ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। এতে বাসে থাকা ৪২ জন যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার জহির উদ্দিন, খলিলুর রহমান, সাবদার আলী, বদর উদ্দিন, রব্বান সর্দার, মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, মহিউদ্দিনসহ ২০ জন। এদের মধ্যে হাসপাতালে ১০জনকে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস সেখানে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায় হরিণাকুন্ডু উপজেলা শহরে ২০১৩ সালের ৩ মার্চ পুলিশ সদস্য গাজী ওমর ফারুককে হত্যা করা হয়। সেই মামলায় হরিণাকুন্ডু এলাকার ৩৫৪ জন আসামী রয়েছে। মঙ্গলবার ভোর সকালে খুলনা দ্রুত ট্রাইব্যুনাল আদালতে তারা হাজিরা দিতে যাচ্ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি  বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)