ঝিনাইদহে জনশুমারি ও গৃহ গণনার জেলা রিপোর্ট প্রকাশ

আপলোড তারিখঃ 2024-06-28 ইং
ঝিনাইদহে জনশুমারি ও গৃহ গণনার জেলা রিপোর্ট প্রকাশ ছবির ক্যাপশন:

দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় জেলায় পুরুষের সংখ্যা কমে গেছে। নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলায় মোট জনসংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫ হাজার। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২০২২ এর শুমারির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব আজাদ জাহান, পরিসংখ্যান ব্যুরোর এসডিজি সেলের উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলীম। মোড়ক উন্মোচন শেষে জনশুমারির জেলার তথ্য তুলে ধরা হয়। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ঝিনাইদহে বর্তমান জনসংখ্যা ২০ লাখ ৫ হাজার ৮৪৮ জন। জনসংখ্যায় পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি। বর্তমানে ঝিনাইদহে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন জেলার ৯৯ দশমিক ৬৯ ভাগ মানুষ। যেখানে ১৯৯১ সালে ছিল ৫ দশমিক ৯৯ ভাগ। এছাড়াও জনশুমারিতে উঠে আসা জেলার নানা তথ্য তুলে ধরা হয় এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)