প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গায় কৃষক জোটের দাবিনামা পেশ

আপলোড তারিখঃ 2024-06-27 ইং
প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গায় কৃষক জোটের দাবিনামা পেশ ছবির ক্যাপশন:

কৃষি ও কৃষকের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে কৃষক জোট চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিনামা পেশ করেছে। গতকাল বুধবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের নিকট ৯ দফা সম্মিলিত এই দাবিনামা পেশ করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, জেলায় একটি মাটি পরীক্ষাগার স্থাপন, সবজি হিমাগার স্থাপন, ন্যায্য সেচ মূল্য নির্ধারণ ও বাস্তবায়ন, পানির অপচয় রোধে পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তোলা, ফ্লেক্সিবল কৃষি ক্যালেন্ডার তৈরি, আলমডাঙ্গায় অবস্থিত এম এস জোহা কৃষি কলেজটিকে কৃষি বিশ^বিদ্যালয়ে রূপান্তর, কৃষকের জন্য ভর্তুকি মূল্যে ডিজেল ও সারের ব্যবস্থা করা, বজ্রপাত থেকে কৃষকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং শস্য বীমার ব্যবস্থা করা।

দাবিনামা গ্রহণকালে জেলা প্রশাসক বলেন, ‘কৃষক জোটের এই দাবিনামা আমি অতিদ্রুত প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করব।’ দাবিনামা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ^াস, সদস্য ইয়াকুব আলী জোয়ার্দ্দার, আব্দুল কাদির সোহান, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সভাপতি অ্যাড. বরিউল হক রবি প্রমুখ।

উল্লেখ্য, দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় `রিসো` বাস্তবায়িত `কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের (চাষাবাদ) আওতায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মোট ১৭টি `কৃষক জোট` কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)