ছবির ক্যাপশন:
মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠিত খেলার পর্বে গাংনী সরকারি ডিগ্রি কলেজ এবং করমদি কলেজ জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। পরে প্রথম কোয়ার্টার ফাইনালে গাংনী ডিগ্রি কলেজ ১-০ গোলে বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে করমদি কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজেকে পরাজিত করে। আজ বৃহস্পতিবার টুর্নামেন্টর সেমিফাইল ও আগামীকাল শুক্রবার বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।
