কোটচাঁদপুরে রেল লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2024-06-26 ইং
কোটচাঁদপুরে রেল লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইন থেকে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে অজ্ঞাত এক যুবকের খণ্ড-বিখণ্ড লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, ভোর রাতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। যশোর জিআরপি পুলিশ এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)