গাংনীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-06-26 ইং
গাংনীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করে মাইলমারী মেসার্স মুজিব এন্টারপ্রাইজ। টুর্নামেন্টে চকপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে সর্দারপাড়া ফুটবল একাদশকে হারিয়ে বিজয় অর্জন করে। খেলার প্রথমার্ধে চকপাড়া ফুটবল একাদশের তুহিন একটি গোল করে দলকে এগিয়ে নেয়। খেলার দ্বিতীয়ার্ধে সর্দারপাড়া ফুটবল একাদশ একটি গোল করে হয়ে উঠলেও চকপাড়া ফুটবল একাদশের সবুজের পায়ে একটি গোলে এগিয়ে যায় দলটি। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। খেলাটি উপভোগ করতে ফুটবল প্রেমীরা মাঠের চারপাশে ভিড় জমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)