ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ সানোয়ারা সানু (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সানোয়ারা সানু ইব্রাহিমপুর গ্রামের গোরস্থানপাড়ার শহিদ বিশ্বাসের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান অব্যহত আছে। গতকাল এক কেজি গাঁজাসহ অবস্থানের গোপন সংবাদ পেয়ে ইব্রাহিমপুর গ্রামে সানোয়ারা সানুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
