চুয়াডাঙ্গা ভি জে স্কুলের সাবেক শিক্ষক আব্দুর রহমানের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-06-26 ইং
চুয়াডাঙ্গা ভি জে স্কুলের সাবেক শিক্ষক আব্দুর রহমানের ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষাক আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিক কারণে নিজ বাড়িতে অবস্থানকালে ইন্তেকাল করেন তিনি। সাবেক শিক্ষক আব্দুর রহমান চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সর্বমহলে শোকের ছাঁয়া নেমে আসে। গতকাল রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্তানে তার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)