চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা রতনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2024-06-26 ইং
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা রতনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতন চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার মরহুম হায়দার আলীর ছেলে ও চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গার্ড অব অনার প্রদান শেষে রাত ৯টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতনের মৃত্যুর খবরে চারিদিকে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতনের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)