গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিতদের বরণ

আপলোড তারিখঃ 2024-06-25 ইং
গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিতদের বরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে তাঁদের বরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক। এদিকে বরণ অনুষ্ঠানটি স্মৃতি হিসেবে ধরে রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)