দামুড়হুদায় এলজিইডির চেক ও সনদ বিতরণ

আপলোড তারিখঃ 2024-06-25 ইং
দামুড়হুদায় এলজিইডির চেক ও সনদ বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় এলজিইডির আয়োজনে ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক’ প্রকল্পের আওতায় ৭৯ জন নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই সনদ ও চেক বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, উপজেলা নির্বাহী প্রকৌশলী এম এ রশিদসহ প্রকল্প সংশ্লিষ্ট ট্রেনিং অফিসার, এলজিইডি অফিসের কর্মকর্তা কর্মচারী ও নারী কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এলজিইডি অফিসের কার্যসহকারী রমজান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)