আলমডাঙ্গায় বীজের আড়ালে গাঁজা বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-06-25 ইং
আলমডাঙ্গায় বীজের আড়ালে গাঁজা বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা বাজারে বীজ ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির অপরাধে আব্দুর রশিদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুর রশিদ আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ মেসার্স বীজ ভাণ্ডার নামে দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা কাঁচাবাজারে বীজের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বীজ ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় করছিলেন। গোপন সংবাদ পেয়ে গত রোববার রাতে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুর রশিদের বীজের দোকানে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে গতকাল আব্দুর রশিদে বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)