ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহবুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ রওশন আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির প্রকিষ্ঠাতা পরিচালক সালাহ উদ্দিন বিশ্বাস মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, মোমিনপুর ইউপি চেয়ারম্যান রতন আলী ও খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। এসময় উপস্থিত ছিলেন মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির প্রমীলা ফুটবল দলের টিম ম্যানেজার তোছলিমা জাহান রানী, ক্যাপ্টেন হাফিজা খাতুন, বিদিশা রানী, বিথী খাতুন ও চাঁদ মতি, বালক দলের ক্যাপ্টেন দীপ্ত, প্রাপ্ত, স্বরুপ, আকিব, অর্পণ প্রমুখ।
