গাংনীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2024-06-24 ইং
গাংনীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিভাবকের ওপর অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে আসিফ (১৭) নামের এক যুবক। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসিফ গাংনী উপজেলার মাইলমারী সর্দার পাড়ার আফিরুল ইসলামের ছেলে। জানা গেছে, গতকাল রোববার রাত ৯ টার দিকে নিজ ফেসবুকে সুইসাইড ডান স্ট্যাটাস দিয়ে বাড়ির ছাদে গিয়ে আসিফ মরিচের কীটনাশক রঙ্গন পান করে। এসময় বাড়ির সদস্যরা কীটনাশক পানের বিষয়টি বুঝতে পারে এবং বন্ধুরা ফেসবুকের স্ট্যাটাস দেখে ছুটে আসে আসিফের বাড়িতে। অবস্থা বুঝে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে ফেসবুকে সুইসাইড ডান স্ট্যাটাস দিয়ে বিষপানের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)