চুয়াডাঙ্গায় সাপের কামড়ের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

আপলোড তারিখঃ 2024-06-24 ইং
চুয়াডাঙ্গায় সাপের কামড়ের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি শিশু ছবির ক্যাপশন:

পায়ে সাপের কামড়ের চিহ্ন নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে সাদমান হোসেন নামের আড়াই বছর বয়সী এক শিশু। গতকাল রোববার বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে ভর্তি রাখেন। শিশু সাদমান চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়া সাব্বির হোসেনের ছেলে।

সাদমানের চাচা জাহাঙ্গীর আলম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে সাদমান ঘরে খাটের ওপর ঘুমিয়ে ছিল। এসময় হঠাৎ সে পায়ে হাত দিয়ে চিৎকার করে কান্না শুরু করে। একপর্যায়ে সাদমানের পায়ে সাপের কামড়ের ক্ষতচিহ্নের ন্যায় দুটি ছোট ক্ষত দেখতে পেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। বাড়িতে কেউ কোনো সাপ দেখেনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, বিকেল চারটার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনে পরিবারের সদস্যরা। শিশুটির পায়ে ক্ষত দেখে সাপের কামড়ের চিহ্ন বলে মনে হওয়ায় তাকে ভর্তি রাখা হয়। তবে শিশুটির আচরণ স্বাভাবিক ছিল, সাপে কামড়ালেও সাপটি বিষধর নয় বলে ধারণা করা হচ্ছে। সুস্থ থাকলেও অন্তত ২৪ ঘণ্টা শিশুটিকে অবজারভেশনে রাখা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)