চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-09-12 ইং
চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের সরিষাডাঙ্গার ক্যানেলপাড়ায় সমিতির কিস্তি দিতে না পেরে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গতকাল সকালে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে ওড়নায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের ক্যানেলপাড়ার রাজিবের স্ত্রী দুই সন্তানের জননী শিল্পি খাতুন (২৫) গতকাল গলায় ওড়না জড়িয়ে নিজ ঘরের আড়ার সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করে। গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আত্মবিশ্বাস এনজিও থেকে শিল্পি খাতুন ৪০ হাজার ও ২৫ হাজার টাকা ঋণ করে। গতকাল ছিলো সমিতির কিস্তি পরিশোধের দিন। রাতে সমিতির কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। সকালে স্বামী ও বড় ছেলেকে বাইরে পাঠিয়ে এবং ছোট ছেলেকে উঠানে ছেড়ে দিয়ে নিজ ধরে ঢোকে। নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্বার করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই সানজিদ সঙ্গিয় র্ফোসসহ লাশ উদ্বার করে সুরতহাল রির্পোটসহ লাশ চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে। বিকাল ৫টার দিকে গ্রামের পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হয়েছে বলে গ্রাম সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)