ঘুরতে গিয়ে লাশ হলো পাঁচ বছরের শিশু সাবা

আপলোড তারিখঃ 2024-06-23 ইং
ঘুরতে গিয়ে লাশ হলো পাঁচ বছরের শিশু সাবা ছবির ক্যাপশন:

পরিবারের সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছে পাঁচ বছর বয়সী সাবা নামে এক শিশু। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড়ে এই ঘটনা ঘটে। সাবা নৌকা থেকে পানিতে পড়ে ডুবে মারা যায়। শিশু সাবা দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পরিবারের সাথে জয়দিয়া বাওড়ে নৌকায় ঘুরতে গিয়েছিল সাবা। ওই সময় নৌকা থেকে পড়ে গিয়ে বাওড়ের পানিতে ডুবে যায় সে। প্রায় এক ঘণ্টা পর বাওড়ের পানিতে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ হস্তান্তরর করা হয়। এ নিয়ে কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)