ছবির ক্যাপশন:
এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তে ধীরগতি নীতি অবলম্বন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কালীগঞ্জের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার শহরের হাটচাঁদনী এলাকায় হাঁটচাদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তারা এই অভিযোগ তোলেন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্তে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ডিবি পুলিশের তৎপরতা বৃদ্ধিসহ হত্যায় জড়িত সকলকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
