দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী মুছু মিয়ার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-06-23 ইং
দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী মুছু মিয়ার ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোছাদ্দারুল ইসলাম ওরফে মুছু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার বেলা একটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। নিহত মুছু মিয়া দর্শনা শ্যামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মুছু মিয়া। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি বেসরকারি হাপসাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। আজ রোববার সকাল ৮টায় জানাজা শেষে দর্শনা শ্যামপুর সরকারি কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)