আলমডাঙ্গায় অটোচালক হত্যা মামলায় কলিম জেলহাজতে

আপলোড তারিখঃ 2017-09-12 ইং
আলমডাঙ্গায় অটোচালক হত্যা মামলায় কলিম জেলহাজতে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ইজিবাইক চালক চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের কামরুল ইসলাম হত্যা মামলার আসামি কয়রাডাঙ্গার ইলিয়াস মোল্লার ছেলে কলিমকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ড থেকে কলিমকে আটক করে। আটকের পর পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে এবং ছিনতাইকৃত ইজিবাইকের সন্ধান দেয় কলিম। সেই মোতাবেক মেহেরপুর থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। গত রোববার দুপুরে কলিমকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আদালতে কলিমের স্বীকারোক্তি দেয়ার কথা থাকলেও পরে তা আর হয়নি বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এদিকে, ওই মামলার আরও ৩ আসামি এখনো পলাতক আছে। কলিম উদ্দিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ও জড়িত অন্য তিনজনের নাম উল্লেখ করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ২৮ তারিখে আলমডাঙ্গায় ইজিবাইক চালক কামরুল ইসলামকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরের দিন সকালে সকালে আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর-যাদবপুর জিকে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কামরুল ইসলাম চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড় গ্রামের সালাম উদ্দিনের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)