জীবননগরে ফুটবল টুর্নামেন্টে এসএসসি-২০১০ চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2024-06-21 ইং
জীবননগরে ফুটবল টুর্নামেন্টে এসএসসি-২০১০ চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:

ঈদ আনন্দে সড়কে বেপরোয়া গাড়ি চালানো রোধে ও অশ্লীল কার্যকলাপ থেকে যুব সমাজকে বিরত রাখতে ‘আমাদের জীবননগর’ ফেসবুক গ্রুপের উদ্যোগে এসএসসি ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

এ টুর্নামেন্টে ১৯৭৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের ১৬টি দল অংশগ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এসএসসি ২০১০ ও এসএসসি ২০২২ ব্যাচ। গোল শূন্য ড্র হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়াই। এসএসসি ২০১০ ব্যাচ ৩-১ গোলে এসএসসি ২০২২ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, মীর এমদাদ আলী হাবিব, বিশিষ্ট সমাজসেবক কাজী বদরুদ্দোজা, মুন্সী নাসির উদ্দীন, জসিম উদ্দিন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, আবু সাঈদ মোহাম্মদ সাদ প্রমুখ। অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।

খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোট বাবু। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল হোসেন, বিল্লাল হোসেন ও হাবিবুর রহমান, ৪র্থ রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর খাঁন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)