ঝিনাইদহে আ.লীগ সম্পাদক মিণ্টুর মুক্তির দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-06-21 ইং
ঝিনাইদহে আ.লীগ সম্পাদক মিণ্টুর মুক্তির দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ ঝংকার নাট্য গোষ্ঠী, গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার, অরণী সাংস্কৃতিক সংসদ, নবগঙ্গা সাংস্কৃতিক জোট, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অংকুর নাট্য একাডেমি, অনিকেত যাত্রাপালা শিল্পী গোষ্ঠী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লালন গবেষণা কেন্দ্র, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, পিয়াল বন্ধন শিল্পী গোষ্ঠী, জেলা নাট্য সমন্বয় পরিষদ, সুরের ভুবন ও মানবাধিকার নাট্য পরিষদসহ জেলার ২২টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

কর্মসূচিতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স ও জেলা দোকান মালিক সমিতি একাত্বতা ঘোষণা করে। মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবলুর রহমান লাল্টু, গণশিল্পী আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন। বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিণ্টুকে ফাঁসানো হচ্ছে। তার নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)