চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের কংগ্রেস কাল

আপলোড তারিখঃ 2024-06-21 ইং
চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের কংগ্রেস কাল ছবির ক্যাপশন:


‘জাগো কৃষক বাধো জোট’ স্লোগানে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উদ্বোধনী আয়োজনের মধ্যদিয়ে কৃষক জোট কংগ্রেসের অনুষ্ঠান শুরু হবে। কৃষক জোটের অনুষ্ঠিতব্য কংগ্রেসে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২০২১ সালে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসো বাস্তবায়িত ‘কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)’ এর আওতায় কৃষক জোট গঠন করা হয়। গঠনের পর থেকেই কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিসেবা ব্যবস্থাকে আরও দায়বদ্ধ ও কৃষক বান্ধব করার লক্ষ্যে কৃষক জোট কাজ করছে। ধারাবাহিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ গ্রহণের মধ্যদিয়ে অল্প সময়ের মধ্যেই কৃষক জোট সাধারণ কৃষকদের কাছে পরিচিতি ও আস্থা অর্জন করেছে। কৃষক জোট হয়ে উঠেছে সাধারণ কৃষকদের অধিকার ও দাবি আদায়ের সংগঠন।

কৃষক জোটের কংগ্রেসে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা পর্ব, কৃষক জোটের সাংগঠনিক আলোচনা, কৃষি উৎপাদন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কংগ্রেস আয়োজন বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু বলেন, ‘অনুষ্ঠানের সকল প্রস্তুতি আমরা সুন্দরভাবে গুছিয়ে এনেছি, জেলার চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে পাঁচ শতাধিক কৃষক জোটের সদস্যের উপস্থিতিতে এই কংগ্রেস কৃষকদের মিলন মেলায় পরিণত হবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাই উপস্থিত হলে কৃষক জোটের এই আয়োজন সফল হবে বলে আমি মনে করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)