ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫টি গাঁজা গাছসহ লাল্টু মিয়া (৪২) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের রাইসার বিল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক লাল্টু মিয়া দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। চলমান অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভবতোষ রায়সহ সঙ্গীয় ফোর্স চণ্ডিপুর রাইসার বিল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫টি গাঁজা গাছসহ লাল্টু মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
