দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2024-06-21 ইং
দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় এমপি টগর সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শেষে প্রেসক্লাবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাংবাদিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, কার্যনির্বাহী সদস্য এফ এ আলমগীর, ফরহাদ হোসেন, সাংবাদিক সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, কার্যনির্বাহী সদস্য চঞ্চল মেহমুদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)