জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2024-06-20 ইং
জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আকতার রিতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জীবননগর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)