চুয়াডাঙ্গায় পুসাকের নবীন বরণ, পুনর্মিলনী ও কমিটি ঘোষণা

আপলোড তারিখঃ 2024-06-20 ইং
চুয়াডাঙ্গায় পুসাকের নবীন বরণ, পুনর্মিলনী ও কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (পুসাক) কর্তৃক আয়োজিত নবীনবরণ ও পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগরওয়ালা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং মগ প্রদান করেন দিলীপ কুমার আগরওয়ালা। এছাড়াও অতিথিরা শিক্ষার্থীদের একটি করে গাছের চারা উপহার দেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্মার্ট ও গ্রীন চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (পুসাক)-এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন হোসেন এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আহমেদ সূজন। সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিশাত, সুরভী, নয়ন, সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোহা ইসলাম, সাংগঠনিক সম্পাদক ঢাবির ওয়াসির আল মাসতুর এবং হাবিপ্রবির তানবীর ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ খান। কোষাধ্যক্ষ হয়েছেন আল আমিন এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল ইমন। অনুষ্ঠানের সভাপতি ও পুসাকের আহ্বায়ক মেশকাত আহমেদ সকলকে ঐক্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)