চুয়াডাঙ্গার যদুপুরে পুকুর থেকে অজ্ঞাত প্রতিবন্ধী নারীর লাশ উদ্বার

আপলোড তারিখঃ 2017-09-12 ইং
চুয়াডাঙ্গার যদুপুরে পুকুর থেকে অজ্ঞাত প্রতিবন্ধী নারীর লাশ উদ্বার ছবির ক্যাপশন:
হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে দশটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের পুকুরে একটি নারীর লাশ ভাসতে দেখে গ্রামবাসী বেগমপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসনুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বেশ কয়েকদিন ধরে প্রতিবন্ধী এই নারী এলাকায় ঘোরাফেরা করছিল। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে সে মারা গেছে। তার আনুমানিক বয়স ৫০-৫৫ বছর হতে পারে। তার পরনে দুইটি কামিজ ছিলো, একটা কামিজ বিভিন্ন রংয়ের আর একটা হলুদ। মাথার বাম পাশে অনেক পুরাতন ঘাঁ ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)