আন্দুলবাড়ীয়ায় ভলান্টিয়ার উৎসব ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-06-20 ইং
আন্দুলবাড়ীয়ায় ভলান্টিয়ার উৎসব ও আলোচনা সভা ছবির ক্যাপশন:

‘এসো তারুণ্যে জেগে, সমাজটাকে জাগিয়ে তুলি’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ভলান্টিয়ার উৎসব-২০২৪ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ‘জাগো আন্দুলবাড়ীয়া’ নামক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন এর আয়োজন করে।

জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়ার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিণ্টু।

বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলী, আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন ও জাগো আন্দুলবাড়ীয়ার উপদেষ্টা নারায়ণ ভৌমিক।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক রমজান বিশ্বাস, সহসভাপতি মজনু রহমান ও প্রধান সমন্বয়ক ইসতিয়াক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ডিপ্লোমা চিকিৎসক সোহাগ রানা সবুজসহ সকল সদস্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের অন্যতম সদস্য হৃদয় হাসান। আলোচনা সভা শেষে ১ বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)