ঈদে বাড়তি ভাড়া রোধে ভিজিলেন্স টিমের বাস কাউন্টার পরিদর্শন

আপলোড তারিখঃ 2024-06-16 ইং
ঈদে বাড়তি ভাড়া রোধে ভিজিলেন্স টিমের বাস কাউন্টার পরিদর্শন ছবির ক্যাপশন:

ঈদে নির্ধারিত বাস ভাড়া নিশ্চিত করতে চুয়াডাঙ্গা শহরের দূরপাল্লার বাস কাউন্টারগুলো পরিদর্শন করেছে এ সংক্রান্ত ‘ভিজিলেন্স টিম’। গতকাল শনিবার সকালে শহরের শহীদ হাসান চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বড় বাজারে পরিদর্শন কার্যক্রম চালানো হয়। ভিজিলেন্স টিমের সদস্যরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেয়ার জন্য বাস কাউন্টারগুলোতে গিয়ে সতর্ক করে। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিরিয়ার) মো. আতিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বিল্লাহ, ট্রাফিক সার্জেন্ট তাজরুল হক, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন ও নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)