আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-06-15 ইং
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার জন্য আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আলোচন সভার পর এ কমিটি গঠন করা হয়। সভায় জিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল-আমিন হোসেন, নির্বাহী সভাপতি সাইদ হিরন। প্রধান আলোচক ছিলেন সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাড. একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী মন্ডল, সহসভাপতি মানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সচিব মুন্জু, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মহিদুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব চঞ্চল হোসেন।
সভায় সর্বসম্মতিতে মো. জিনারুল ইসলাম বিশ্বাসকে সভাপতি ও কাজী হাসানুল ইখতিয়াকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট ভাংবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. আশরাফুজ্জামান (নান্নু), সহসভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মমতাজুর মুর্শিদ কলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান (শান্তি), দপ্তর সম্পাদক মো. সোহেল হুদা, অর্থ সম্পাদক মো. রুহুল আমিন, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সম্পাদক মো. নাজমুল হোসাইন (মেম্বার), শিক্ষা সচিব শরিফুল ইসলাম লাকি, প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, স্বাস্থ্য সম্পাদক ডা. আমিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. বকুল মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)