মুজিবনগর স্মৃতিসৌধে তাঁতী লীগের পুষ্পমাল্য অর্পণ

আপলোড তারিখঃ 2024-06-13 ইং
মুজিবনগর স্মৃতিসৌধে তাঁতী লীগের পুষ্পমাল্য অর্পণ ছবির ক্যাপশন:

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন মেহেরপুর জেলা তাঁতী লীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক আরিকুল ইসলাম মানিকের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে নেতা-কর্মীরা মেহেরপুর জেলা শহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মুজিবনগর কমপ্লেক্স স্মৃতিসৌধে উপস্থিত হন।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ তাঁতী লীগের মেহেরপুর জেলা কমিটির দায়িত্ব আমাকে দেওয়ায় আমি কেন্দ্রীয় কমিটি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও আমার পাশে থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই।’ এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শাখার সদস্যসচিব ওমর খৈয়াম উষা, যুগ্ম আহ্বায়ক নিফাজ ফুয়াদ রাগীব রাব্বি, নুরুল ইসলাম, শ্রী কাজল দত্ত, ইলিয়াস আলী, সদস্য কোভিদ শেখ, জুলফিকার, আঙ্গুর আলী, আব্দুল মজিদ, রানা নাঈম, রক্তিম, শরিফুল ইসলামসহ মেহেরপুর, মুজিবনগর ও গাংনীর তাঁতী লীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)