ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-06-13 ইং
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

মো. আব্দুল হামিদ খান। কাজ পাগল একজন মানুষ। ঝিনাইদহে যোগদানের পর থেকেই যিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকাণ্ড বদলে দিয়েছেন। সততা, নিষ্ঠা আর কর্তব্যপরায়ণ দিয়ে মন জয় করেছেন ইমাম-মুয়াজ্জিনদের। শুধু নিজ বিভাগেই তিনি দক্ষতা আর ভাতৃত্ববোধের পরিচয় দেননি। প্রশাসনেও রয়েছে তার দারুণ সুনাম। মো. আব্দুল হামিদ খান ঝিনাইদহ জেলায় করোনাকালীন সময়ে সাহসিকতার সাথে কাজ করেছেন। এই কাজে দিনরাত ছিল না তাঁর কাছে। মানবতার সেবায় নিজেকে বিলিয়ে ঠিকমতো স্ত্রী-সন্তানদেরও সময় দিতে পারেননি। আব্দুল হামিদ খান করোনাকালীন সময়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় মৃত ১৭৪টি লাশ দাফন করে জেলা প্রশাসকের নিকট থেকে একজন করোনা যোদ্ধা হিসেবে সনদপত্র প্রহণ করেন। তিনি ২০২৩-২৪ অর্থ বছরে বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহ করে যাকাত বোর্ডের পক্ষে জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, বই ও নগদ অর্থের চেক গ্রহণ করেন। তিনি ঝিনাইদহ জেলায় ৬ বছর কর্মরত থেকে কর্মদক্ষতার মাধ্যমে আলেম-ওলামাদের সাথে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে বিশেষ ভূমিকা রেখে গেছেন। তার বদলিজনিত বিদয়ে জেলার মানুষ মর্মাহত হয়েছেন।

এদিকে, উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক। গতকাল দুপুরে জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী উপ-পরিচালকে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা। আব্দুল হামিদ খান বাকরুদ্ধ কণ্ঠে বলেন, ‘ঝিনাইদহের সাধারণ মানুষ, মিডিয়া কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম ও মুয়াজ্জিনরা আমাকে যেভাবে ভালোবেসেছেন, তার প্রতিদান আমি কোনো দিন দিতে পারব না।’ তিনি জেলা ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মক্ষেত্রে তাঁকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আব্দুল হামিদ খান ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক পদে পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)