চুয়াডাঙ্গায় ভিজিলেন্স টিমের কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2024-06-13 ইং
চুয়াডাঙ্গায় ভিজিলেন্স টিমের কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নির্ধারিত ভাড়া নিশ্চিতকরণ ও সড়কে চলাচল নির্বিঘ্ন করতে চুয়াডাঙ্গায় কাজ শুরু করেছে এ সংক্রান্ত ‘ভিজিলেন্স টিম’। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ, নিরাপদ সড়ক চাই-নিসচা, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট এ ‘ভিজিলেন্স টিম’ গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার পরিদর্শন করে এ ‘ভিজিলেন্স টিম’। শহরের শহিদ হাসান চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বড় বাজারে এ পরিদর্শন করা হয়।

‘ভিজিলেন্স টিম’ শহরের শহিদ হাসান চত্বর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯২ (১) ধারায় দুজন মোটরসাইকেল চালককে ৪০০ টাকা জরিমানা করেন। একই সাথে শহরের অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলো পরিদর্শন করে ভিজিলেন্স টিম। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেয়ার জন্য বাস কাউন্টারগুলোতে গিয়ে সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. আবু জামাল, নিসচা’র সভাপতি অ্যাডভোকেট আকবর আলী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন এবং ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)