দর্শনা রেলবন্দর দিয়ে ৭ দিন আমদানি কার্যক্রম বন্ধ

আপলোড তারিখঃ 2024-06-13 ইং
দর্শনা রেলবন্দর দিয়ে ৭ দিন আমদানি কার্যক্রম বন্ধ ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শনা রেলবন্দর দিয়ে মালামাল আমদানি ৭ দিন বন্ধ থাকবে। আর মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ৯ দিন। গতকাল বৃহস্পতিবার ১৩ জুন থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ৯ দিন ও ১৩ জুন বৃহস্পতিবার থেকে ২১ জুন বুধবার ৭ দিন ভারত থেকে সব ধরণের মালামাল দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে আসা বন্ধ থাকবে। তবে চালু থাকবে পাসপোর্টধারী যাত্রী গমনাগমন।

এসময় বন্দরে কোনো মালামাল খালাসের কাজ করা হবে না। সাধারণ ছুটির কবলে থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, বাংলাদেশ রেল ভবনের নির্দেশানুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল সরকারি বাণিজ্যিক ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকবে। এ কারণে ১৩ জুন বৃহস্পতিবার থেকে ১৯ জুন বুধবার ৭ দিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না। এবং ১৩ জুন বৃহস্পতিবার থেকে আগামী ২১ জুন শুক্রবার ৯ দিন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে মাধ্যমে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। ছুটি শেষে বন্দরের কার্যক্রম আগের মতো স্বাভাবিক নিয়মে চলবে।

তবে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে কোনো ছুটি থাকবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)